
এস এম খোকন : হবিগঞ্জে সরকারি আদেশ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।
১৮ জুন বৃহস্পতিবার সন্ধা ৭.০০ ঘটিকা থেকে রাত ১০.৩০ঘটিকা পর্যন্ত হবিগঞ্জ জেলার সদর উপজেলার শায়েস্তানগর, পোস্ট অফিস রোড, বাণিজ্যিক এলাকা, ইনাতাবাদ সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় করোনা ভাইরাসের সংক্রামণ রোধে বিকেল ৪.০০ ঘটিকার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুসারে উজ্জল রায় ৫০ হাজার, মোমিন মিয়া ৫ হাজার,ফরিদ আহমদ ১ হাজার,শাহনুর মিয়া ১ হাজার, শামসুল আলম ২ হাজার, জামাল হোসেন ২ হাজার,মোহাম্মদ আলী ৩ হাজার, সৈকত চৌধুরী ৩ হাজার, উজ্জল চৌধুরী ২ হাজার, রনজিত ঘোষ ৫ শ, মোঃ আনোয়ার ২ হাজার, আব্দুল মান্নান রিপন ৩ হাজার, সুশান্ত সরকার ৫ হাজার টাকাসহ
১৩ জনকে ৭৯,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এব্যাপারে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান বলেন, নিজের এবং দশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সকলকে নিরাপদে গৃহে অবস্থান করুন। সকলের সতর্ক অবস্থানই পারে দেশকে নিরাপদ রাখতে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply