
হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি টিকা গ্রহন করেন। এসময় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শামিমা আক্তারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাগণ উপস্থিত ছিলেন।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মাহাম্মদ এমরান হোসেন বলেন মহামারী করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার লক্ষে কোভিড-১৯ এর টিকা নিলাম।
টিকা নেয়ার সময় কোন ধরণের ব্যথা লাগেনি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে অনলাইনে রেজিষ্ট্রেশন করে দ্রুত টিকা নিতে হবে। আপনার পরিবার ও প্রতিবেশীকে সুস্থ রাখতে দ্রুত টিকা গ্রহন করুন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply