
এস এম খোকন॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩২লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের অর্থায়নে মুক্তিযোদ্ধা চত্ত্বর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ ডিসেম্বর বুধবার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা সদরের বড়বাজারস্থ শহীদ মিনার এলকায় স্থাপিত মুক্তিযোদ্ধা চত্ত্বরের উদ্বোধন করেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান ।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা চত্ত্বর নির্মাণ কাজের ঠিকাদার শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, শাহনেওয়াজ ফুলসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply